স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ
বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বিদের দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের আহ্বান জানিয়েছেন। সম্প্রীতির এই সর্বজননীন উৎসব পালনে স্থানীয় প্রশাসনের সবধরনের সহায়তার কথাও জানান তিনি। তিনি বিভিন্ন মন্ডপ ঘুরে মণ্ডপ পরিচালনা কমিটি ও পূজার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেনর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, জেলা প্রশাসকের সহধর্মিনী ও সন্তানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শহরের রামকৃষ্হ মিশন, দুর্গাবাড়ি, জগন্নাথজিউর মন্দির, কালিবাড়ি মন্দির, নতুনপাড়াসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net