
অনলাইন ডেস্ক ::
২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপের আগে বিভিন্ন দেশে ট্রফি ভ্রমণ করে থাকে। বাংলাদেশেও আসবে বিশ্বকাপের আগামী আসরের ট্রফি।
বুধবার (১৭ অক্টোবর) আইসিসি বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিরপুরে বিসিবি একাডেমির সামনে এটি রাখা হবে। সেখান থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল ট্রফিটি দেখতে পারবেন।
এছাড়া বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ট্রফিটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। সেখানে সব ধরনের মানুষ ট্রফিটি দেখার সুযোগ পাবেন। শুক্রবার (১৯ অক্টোবর) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি। এরপর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।
প্রসঙ্গত, বিশ্বকাপের আগামী আসরে দশটি দশ অংশ নেবে। দলগুলো হলো- বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net