স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকায় ট্রাক ও লেগুনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টার এ ঘটনা ঘটে। এতে লেগুনায় থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে লেগুনায় থাকা একজন আহত হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
এতে বন্ধ হয়ে সড়কের যান চলাচল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে লেগুনায় থাকা একজন আহত হয়।
হাইওয়ে পুলিশের ইনচার্জ রন মিয়া জানান, আগুন নেভানো হয়েছে। আহত একজনকে সিলেট পাঠানো হয়েছে। তিনি জানান, বিস্ফোরণের আগুনে লেগুনা পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net