স্টাফ রিপোর্টার,তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের টেকেরঘাট এলাকায় ইয়াবা বিক্রির টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়,উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের লাকমা নতুনপাড়া এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারি চক্র ভারত থেকে অবৈধ ভাবে প্রতিদিন কয়লা,মদ,গাঁজা,অস্ত্র ও ইয়াবা পাচাঁর করে। বুধবার সকাল অনুমান ১১টায় টেকেরঘাটে অবস্থিত লাকমা বাজারে ইয়াবা বিক্রির টাকা নিয়ে বাবুল ও তার সহযোগী আশিক নুরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে এলাকার লোকজন তার সমাধান দেয়।
বাদাঘাট ক্যাম্পের এএসআই ইমামের মোবাইল নাম্বারে বারবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net