দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে যাত্রীবাহী শ্যামলী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে দুমড়ে মুছড়ে গেছে মোটর সাইকেলটি। তাৎক্ষণিক দৃ’জনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১ টায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৫৩) সিলেট সুনামগঞ্জ সড়কের জয়কলস মোড়ে আসা মাত্র বিপরীত দিকে থেকে সিলেট অভিমুখী একটি মটর সাইলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক ও এক আরোহী মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস আটক করলেও গাড়ী চালক পালিয়ে যায়। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net