স্টাফ রিপোর্টার::
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ধর্মপাশার চার ইউনিয়নের ম-পে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তিনি সহায়তা দেওয়ার পাশাপাশি মণ্ডপগুলোও পরিদর্শন করে নির্বিগ্নে ধর্মীয় উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।
এসময় তিনি বলেন, আমরা সবাই মিলে আমাদের এই সার্বজনীন দুর্গোৎসব শান্তিতে উদযাপন করব। কেউ যাতে এতে কলঙ্ক ছিটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবের সৌন্দর্য্য আমাদের সবাইকেই রক্ষা করতে।
রবিবার সকালে শ্রী শ্রী জিয়াউর মন্দিরে মধ্যনগর থানায় অন্তগত ৪টি ইউনিয়নে ২৮টি পূজা মন্ডুপে প্রতিটি জন্য নগদ ১০ হাজার টাকা করে ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং পূজা উদযাপন কমিটিকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, মধ্যনগর থানা ওসি সেলিম নেওয়াজ, মধ্যনগর থানা আওয়ামীলীগের আহবায়ক গিয়াস উদ্দিন নুরী, যুগ্ন আহবায়ক মোবারক হোসেন, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net