সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মতিউর রহমান। রবিবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিস, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ- পরিচালন মো. এমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, ইউপি সচিব অজিত কুমার রায়, প্রদিপ কুমার রায়, সমির কান্তি দে সহ ইউপি সদস্য ও সদস্যা সহ উদ্দোক্তা ও গণ মাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সাচনা বাজার ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাদুঘর সহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net