সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামী লীগ হলো উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের জোয়ার বয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি বিভেদ ভুলে নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। শনিবার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে দিনভর গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণেশ চন্দ্র দাস, ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net