স্টাফ রিপোর্টার::
দিরাই পৌর সদরের কলেজ রোড ইয়াং স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে জাকির সরদারের জোড়া গোলে সাকিতপুর নয়াবাড়ী স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিতপুর ম্যানচেস্টার ইউনাইটেড।সোমবার বিকালে পৌরসদরের বালুর মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল দর্শকের উপস্থিতি ছিল খেলার মাঠে।
খেলা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মোশাররফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আবু হানিফ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা রুহেল সরদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net