স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাদাঘাট বাজার অস্থায়ী কার্য্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সেলিম আহমদকে আহবায়ক ও আলম হাসানকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটি প্রদানকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, সুনামগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিনিয়র যুগ্ম-আহবায়ক এস কে সুলেমান, বাদাঘাট ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আহবায়ক হ্রদয় আহমেদ,সদস্য সচিব সোহেল আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net