স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সবগুলো ল্যাপটপ সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নিকট প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত এ সকল ল্যাপটপ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকিকুর রেজা খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ, গোলাম রাব্বী জাহান ও বিল্পব সরকার।
জানা যায়, এ পর্যন্ত উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ টি ল্যাপটপ দেওয়া হয়েছে। ৫টি বিদ্যালয় ২টি করে ল্যাপটপ বরাদ্দ পেয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রাব্বী জাহান বলেন, এখন পাঠদান এবং বিদ্যালয়ের যাবতীয় কাজ ডিজিটাল কন্টেন্টে ও অনলাইনে করার জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net