স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রাম থেকে ৪০ টি ইয়াবা ট্যাবলেটসহ সৈদুর রহমান (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সে ওই গ্রামের নুর আলমের পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়েছে। সৈদুর রহমান পল্লী প্রাণিসম্পদ চিকিৎসক হিসাবে আগে কাজ করত। কিন্তু গত এক বছর ধরে সে এ পেশার সাথে জড়িত ছিলনা।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net