স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে হত্যা মামলার আসামী ও মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ওসি আবদুল জলিলের নেতৃত্বে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
হত্যা মামলার আসামি উপজেলার জগদল গ্রামের বশির মিয়ার পুত্র রায়হান ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অনত্যম হোতা একই গ্রামের মৃত ডাক্তার ইসহাক মিয়ার পুত্র সেলিম ইসহাক ওরফে হাজী সেলিমকে গ্রেফতার করে।
এছাড়া আনিসুর রহমান, আবদুল মালেক, বাবুল মিয়াকে রাজানগর বাজার থেকে জুয়া খেলার সময় নগদ ২৬ হাজার ২৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ গেপ্তার করা হয়। ইজাজুল ইসলাম নামক আরেকজনকে চুরির অভিযোগে শ্যামারচর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net