স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে জেলা বিএনপি বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বের হলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সড়কে পথসভা করেন। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, জেপি আব্দুল লতিফ, আকবর আলী, আতম মিসবাহ, রেজাউল হক, আব্দুল মোতালেব খান, আনছার উদ্দিন, আনিসুল হক, যুগ্ম সম্পাদক মোনাজির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, বিএনপি নেতা ফুল মিয়া, জেলা যুব দলের সহ সভাপতি তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েস, সাংগঠনিক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net