স্টাফ রিপোর্টার::
‘সবার জন্য চক্ষু সেবা’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে শহরে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে সদর হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ গোলদারের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন সার্জন ডা. আশুতোষ দাস, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. জয়ন্ত কুমার দাস, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান মুস্তাক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net