স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক বাবরসহ ২১ জনকে দ-িত করার প্রতিবাদে রায় প্রত্যখান করে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি কিছুদূর এগুনোর পরই পুলিশের বাধার মুখে পড়ে। এসময় রাস্তায় বসেই পথসভা করেন নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সহ সভাপতি আবুল মনসুর শওকত, নাদির আহমদ, রেজাউল হক, ওয়াকিফুর রহমান গিলমান, আনসার উদ্দিন, আনিসুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net