স্টাফ রিপোর্টার::
সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার শেখ মো: সুজাদুল হকের সহকারী মহা ব্যবস্থাপক পদে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে সোমবার তাঁকে ব্যাংক শাখার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার দীপক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক মো: এমরান উল্লাহ। ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুধেন্দু রঞ্জন দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার হৃষিকেশ তালুকদার, অনুপ চক্রবর্তী, দোয়ারাবাজার শাখার ম্যানেজার বিধু ভূষণ দাস প্রমুখ। পরে বিদায়ী কর্মকর্তা শেখ মো: সুজাদুল হককে ব্যাংকের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। উল্লেখ্য তিনি সিলেট প্রিন্সিপাল অফিসে বদলী হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net