স্টাফ রিপোর্টার ::
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পার্শ্ব প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। রোববার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন পাগলা, সদরপুর সহ বিভিন্ন এলাকার প্রশস্তকরণ কাজ সরেজিমনে পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সড়ক বর্ধিতকরণ কাজে ব্যবহৃত মালামাল এবং তাদের মিশ্রণ সঠিক অনুপাতে করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করে তাৎক্ষনিক ভাবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় জেলা প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে কাজের গুনগত মান ঠিক রেখে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রশস্তুকরণ কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net