স্টাফ রিপোর্টার ::
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বস্ত্রখাতে ১৫ হাজার দক্ষ জনবল আছে যারা বিদেশী, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহসহ অন্যান্য দেশ থেকে এসে যে পরিমাণ বেতন নিয়ে যায়, তা বাংলাদেশের ৭লক্ষ শ্রমিকের বেতনের সমান। যেজন্য বস্ত্রখাতে দক্ষতা অর্জনে দেশের প্রত্যেক জেলায় একটা করে টেক্সটাইল ইনস্টিটিউট ও বৃহত্তর জেলায়গুলোয় একটা করে টেক্সটাইল কলেজ স্থাপন করা হচ্ছে নীতিমাল করে। একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, ভবিষ্যতে আরো করা হবে।
প্রতিমন্ত্রী মির্জা আজম দুপুরে দ.সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট’ -এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, জয়া সেন গুপ্তা, মেয়াজ্জেম হোসেন রতন, শাহানা রব্বানী, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় ১২০ কোটি টাকা ব্যয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এই ইনস্টিটিউট নির্মাণ করছে।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় আ.লীগ আয়োজিত জনসভায় যোগ দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net