স্টাফ রিপোর্টার,তাহিরপুর::
সুনামগঞ্জে তাহিরপুরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টানের দিনে মেলা পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি শনিবার দুপুরে মেলায় অংশগ্রহনকারী ৩১স্টল পরিদর্শন শেষে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম তদারকী করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে পূনরায় আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার আহবান জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম,উপজেলা খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা,নুরুল আমিন,ইকবাল হোসেন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা শ্রমিকলীগ আহবায়ক বিলাল আমিন,যুগ্ম আহবায়ক,কবিন্দ্র চন্দ,মতিউর রহমান,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net