দিরাই প্রতিনিধি::
দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী ও স্টাফ রিপোর্টার রুদ্র মিজানের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকবৃন্দ। শনিবার বেলা ২ঘটিকায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, মনিমেলা খেলাঘর আসর’র সভাপতি লালবাশি দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, যুব সংগঠক আহমেদ সারোয়ার, ছাত্রনেতা শাহ আলম মিয়া, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, পেশাজীবি সংগঠনের নেতা শুভ দাস, প্রশান্ত রায়, লিক্সন মিয়া, কন্ঠশিল্পী আশিক সরকার, বাউলিয়ানা ফয়সল, সাংবাদিক রুকুনুজ্জামান জুহুরী, জাহেদ আহমদ, সুমন মিয়া, শ্রমিক নেতা টুনু মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net