দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাবুল মিয়া (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নিদের্শনায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এএসআই জাকির হোসেন ও এএস আই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাবুল মিয়া ওই এলাকার হাজী আব্দুর রউফের পুত্র। দুপুরে আসামী বাবুল মিয়াকে আদালতে চালান দেয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net