রাজন চন্দ, তাহিরপুর::
হিংসা-হানাহানিমুক্ত শান্তি ও সম্প্রীতির এক পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে ও সন্ত্রাস নয়, জঙ্গীবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সদর বাজার থেকে শান্তি পদযাত্রা শুরু করে উপজেলা আব্দুজ জহুর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা সভাপতি ছায়াদুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা সাধারন সম্পাদক বাহা উদ্দিন বাহার।
অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার,উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমেদ,উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম,আতিকু রহমান আতিক,রাসেল আহমেদ,হোসাইন শরীফ বিপ্লব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net