স্টাফ রিপোর্টার ::
“উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে হাওর এরিয়া আপলিফমেন্ট সোসাইটি হাউস -এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম সুনামগঞ্জ এর অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, একে কুদরত পাশা।
সভায় সর্বসম্মতিক্রমে মোদাচ্ছির আলমকে সভাপতি ও সাংবাদিক একে কুদরত পাশাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, গাজী মো. আফজাল, শহীদনুর আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, সালেহিন চৌধুরী শুভ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net