রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
ঢাকা-ধর্মপাশা রেললাইন সম্প্রসারণ দাবিতে শনিবার সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক অনলাইন গ্রুপ ও ধর্মপাশা দাবির সহযোগিতায় ধর্মপাশা রেলওয়ে স্টেশন বাস্তবায়ন আন্দোলন কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সাংবাদিক এনামুল হক এনি, চয়ন কান্তি দাস, সংগঠনের আহ্বায়ক আপন দেবনাথ প্রমুখ।
বক্তারা ধর্মপাশায় রেলওয়ে স্টেশন বাস্তবায়ন ও মোহনগঞ্জ থেকে রেলওয়ে লাইন সম্প্রসারণ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net