হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনার নৌকায় ভোট দিন। বিশ্বনেতা শেখ হাসিনার হাতকে আরে শক্তিশালী করতে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রবিবার (৩০ সেপ্টেম্বর) শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়নের রঘুনাথপুর, সুখলাইন, আঙ্গাউরা গিরিধর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠোন বৈঠকে এসব কথা বলেন। শেষে তিনি হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামেও উঠান বৈঠক করেছেন। এসব বৈঠকগুলোতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া উঠোন বৈঠকগুলোতে স্থানীয় নারী কর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা নেত্রীকে কাছে পেয়ে নানা বিষয় অবগত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net