বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
গৃহবধু ধর্ষণের ঘটনায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ষক হারুনুর রশিদ পলাতক রয়েছেন। বৃহষ্পতিবার অফিস করেননি তিনি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এদিকে তাকে গ্রেফতার দাবি করে বিশ্বম্ভরপুর উপজেলার সাধারণ জনতার উদ্যোগে মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরের দিকে বিশ্বম্ভরপুর উপজেলা পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানব বন্ধন মিছিল সমাবেশ শেষে তার গ্রেফতার ও শাস্তি দাবি করে বক্তব্য দেন ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, তিনি অবিলম্বে চেয়ারম্যান হারুনুর রশিদকে গ্রেফতারের দাবি জানান।
এদিকে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনা ভিন্নখাতে নিতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তারা বিভ্রান্তি সৃষ্টি করে দৃষ্টি অন্য দিকে সরাতে চাচ্ছে। বক্তারা অবিলম্বে উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানান।
সাংবাদিক হাসান বশিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নুরুল আলম সিদ্দিকী, অলিমান তালুকদার, কালি কুমার, মোশারফ হোসেন বাবলু, জুয়েল আলম, হুমায়ুন কবির পাপন, কামরুজ্জামান কামরুল, সাইফুল আলম, তরিকুল ইসলাম, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।
এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই গৃহবধু হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net