স্টাফ রিপোর্টার
‘মায়ের দেয়া ভাত খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মীনা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার সিংহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, সহকারি শিক্ষা অফিসার সুলেমান মিয়া, সহকারি শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা, আজিজুর রহমান, ওলি উল্লাহ, ইউ আর সি ইন্সটাক্টর সৈয়দ আহমদ শাহলান, শিক্ষক নমিতা সরকার, আবুল কালাম প্রমুখ।
তাছাড়া র্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দও রংবেরংয়ের ফেস্টুন নিয়ে অংশ নেন।
বিকাল ৩ টায় শহরের রাজ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদ্বিপ কুমার সিংহের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net