রাজন চন্দ::
তাহিরপুরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাধা-গোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এক ধর্মসভা মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সমাজ সেবক গোপাল চক্রবর্তী, রতন গাঙ্গুলী,আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জী, তাহিরপুর বাজার বণিক সমিতি সভাপতি দিলীপ কুমার চন্দ, সমাজসেবক সজল বর্মন, ইউপি সদস্য প্রদীপ দাস, কবীন্দ্র চন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net