স্টাফ রিপোর্টার,তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বড় কোনা জাল জব্ধ করেছে উপজেলা মৎস্য অফিস। ওই জালের মূল্য অর্ধ লক্ষাধিক টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের জামালগড় গ্রামের পাশে মাটিয়ান হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশের সহযোগিতার অভিযান চালিয়ে একটি বড় কোনা জাল জব্ধ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কোনা জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আগুনে পুড়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, তাহিরপুর থানার কনেস্টেবল নির্মল, নুরুলসহ স্থানীয় লোকজন। উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, এই উপজেলায় আমি নতুন এসেছি। এই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net