স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বৃহস্পতিবার দিুপুরে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মাবলম্বি লোকজনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, অ্যাডভোকেট স্বপন কুমার দেব রায়, নৃপেশ তালুকদার নান্নু, বিমল বণিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net