স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় এই শাখার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নুরুজ্জামান আহমেদ এম.পি।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া সিলেট বিভাগীয় ম্যানেজার মো. আব্বাস উদ্দিন, এশিয়া ব্যাংককের সুনামগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশীপ অফিসার মো. আরিফুর, মো. রফিকুল ইসলাম ও প্রসেনজিৎ ঘোষ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফুল মিয়া, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মোঃ জুনায়েদ আহমদ সুজন, লক্ষণশ্রী ইউনিয়নের উদ্যোক্তা মোশাররফ আলম, জেলা ছাত্রলিগের সাধারণ সম্পাদক রিপন, সমাজ সেবক, শাহ তোফায়েল আহমদসহ গৌরারং ইউনিয়নের সচিব ও সদস্যবৃন্দ। উল্লেখ্য, এই সেন্টার থেকে গ্রাহকগণ সঞ্চয়ী ও চলতি হিসাব, স্কুল ব্যাংকিং হিসাব, মাসিক সঞ্চয়ী হিসাব, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, পাসপোর্ট ফি গ্রহণ, ডেভিট কার্ড প্রসেসিং, ফটোকপি, কম্পিউটার অফলাইন-অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net