স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার কালনী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর ও আসামমুড়া গ্রাম মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত কালনী নদী থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি অর্ধপচা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ দুপুর আড়াইটার সময় এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী পাথারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. হাবিবুর রহমান বলেন, কালনী নদীতে লাশটি সকালে ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ধঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে। লাশটি ময়না তদন্তের জন্য সদও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো যুবকের লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net