অনলাইন ডেক্স::
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবারও বাংলাদেশের চাঁদপুর জেলার বেশ কিছু গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও দক্ষিণ এবং শাহরাস্তি মিলের প্রায় ৪০টি গ্রামে এ ঈদ উদযাপিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদের নামাজে শরিক হন। সকাল ১০টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ছোটবড় ভেদাভেদ ভুলে সবাই কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, এসব এলাকায় পবিত্র রমজান মাসও শুরু হয়েছিলো সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই।
১৯৩২ সাল থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরব এবং চন্দ্রমাস হিসেব করে এ দেশে প্রথম আগাম ঈদ উদযাপন শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তাঁর অনুসারীরা এভাবে বছরের দুটি ঈদ উদযাপন করছেন। এছাড়াও দেশের আরো কিছু এলাকায়ও বিচ্ছিন্নভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net