সাইফ উল্লাহ::
জামালগঞ্জে পিস পেশার গ্রুপ পিপিজি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজনে ওই সভা অনুিষ্টত হয়। সভায় স্থানীয় সরকার শক্তিশালী কলণ প্রকল্পে ও সুশাসন বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব এম এ নবী হোসেন, সাবেক জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুল হক আফিন্দী, সাধারন সম্পাদক আব্দুল মালেক, মহিলা পরিষদদের সভানেত্রী শেখ আয়শা বেগম, সাধারন সম্পাদক দিপশ্রী তালুকদার, জাতীয়পার্টির সাধারন সম্পাদক ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সুধীজন জহিরুল হক তালুকদার, নারী নেত্রী খালেদা আক্তার, শিল্পকলা’র সাধারন সম্পাদক জামিল আহম্মেদ জুয়েল, সংগঠন আলী আক্কাস মুরাদ, দি হাঙ্গার প্রজেক্ট’র সিলেট বিভাগের সমন্বয়কারী মো. তুহিন আলম, সুনামগঞ্জ জেলা এসি কুদরত পাশা, ইউসি সাইফ উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে আলহাজ্ব মোহাম্মাদ আলী, নুরুল হক আফিন্দী ও আব্দুল মন্নান তালুকদার নিয়ে ৩ সদস্য এ্যাম্ভেসেডর ও মিছবাহ উদ্দিনকে র্কো অডিনেটর নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net