স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৬সেপ্টেম্ভর) বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আশরাফ উদ্দিন রাজু,আশরাফুল আলম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারা মিয়া, মোহাম্মদ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ফয়েজ মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলসান মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ সেতারা মিয়া, সদস্য মোহাম্মদ আলীসহ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্ধ। এসময় বক্তাগন বলেন, সংঘটনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কঠোর ভাবে সবাই কেই কাজ করতে হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে যার যে দায়িত্ব ও কাজ তা করে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এছাড়াও আগামী ৫অক্টোবর তাহিরপুর সদরে কমিটির পরিচিতি ও একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করা করা হয়েছে। অনুষ্টানে সকল মুক্তিযোদ্ধা সন্তান,বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আ,লীগের সকল অঙ্গ সংঘটনর এবং স্বাধীনতার স্বপক্ষের সকল কে উপস্তিত থাকার আহবান জানান বক্তাগন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net