অনলাইন ডেস্ক ::
সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টার সময় পড়ে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আন্তনগর উপবন এক্সপ্রেস রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়।
“স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠার চেষ্টা করে দুই যুবক। কিন্তু উঠতে না পেরে তারা পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি জাহাঙ্গীর জানান, ওই দুই যুবক সিলেটের কিন ব্রিজের ওপর রিকশা ঠেলার কাজ করত বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net