স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল থেকে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মেলাটি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এর আগে র্যালি দিয়ে শহর প্রদক্ষিণ করেন সংশ্লিষ্টরা। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহেদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net