ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে একজন ও হাওরে মাছ ধরার সময় আরেকজন বজ্রঘাতে মারা গেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, হৃদয় দাস (১৫) উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে। সে বাড়ির পাশের হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে উপজেলার সুরমা নদীতে বজ্রপাতে মারা যান মামুন মিয়া। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা। বারকি নৌকায় পাথর শ্রমিকের কাজ করতেন তিনি।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net