স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আগামী ১৪ সেপ্টেম্বর শুক্রবার সুনামগঞ্জে আসছেন। ওইদিন দুপুর ২টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর, বাহাদুরপুর ও লালুখালী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখবেন।
১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি অফিস আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকাল ৩টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগদান করবেন।
১৬ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, সাড়ে ১২টায় বেতাউকা, গাদিয়ালা গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন, বিকাল ৪টায় গোপরাপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net