তাহিরপুর প্রতিনিধি
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই- শ্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।
চলতি সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ৩ মাস ব্যাপী নির্ধারিত কার্ডধারীদের মাঝে সংশ্লিষ্ট এলাকার ডিলারদের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।
সোমবার সকালে তাহিরপুর উপজেলা সদরের ডিলার জোবায়েল ইসলাম লিমনের চাল বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকতা গোলাম রাব্বী জাহান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net