স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন কৃষখ মো. শাহজালাল (২৮)। সোমবার বিকেল চারটায় উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল চানপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। বজ্রপাতে এসময় আরো দুজন আহত হয়েছে।
জানা গেছে সোমবার বিকেলে নয়াহালটের খালে মাছ ধরতে যান মো. শাহজালাল। মাছধরার সময় হঠাৎ বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজিব মাহমুদ বলেন, মাছ ধরতে গিয়ে নয়া হালট খালে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net