দক্ষিণ সুনামগঞ্জ থেকে: মোঃ নুরুল হক
‘স্বাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শিক্ষক রনধীর মজুমদার,তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম,
আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূধা রঞ্জন মজুমদার,তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলা রানী রায়, বিলকিছ বেগম,খালেদ আক্তার, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার ওয়েছ চন্দ্র তালুকদার,নাজির দিলিপ রায় সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্ধ প্রমুখ। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোজনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net