সিলেট প্রতিনিধি::
সিলেটের সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালিন ফ্লাইট চালু করেছে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইটটি চালু করবে বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট অফিসের সেলস ইনচার্জ হামিদ বিন হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে সিলেট থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট নিয়মিত ঢাকায় যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট রোডে একটি ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net