স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
যুবলীগ এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
পরে শিমুল বাক ও পাথারিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত হয়। কমিটির নেতৃবৃন্দের তালিকা জননেতা এমএ মান্নানের হাতে হস্থান্তর করেন নেতৃবৃন্দ।
যুবলীগের বিশেষ সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা রানজিত চৌধুরী রাজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net