স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বিজিবির বোগলাবাজার বিওপির টহল দল বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার ইদুকোণা সীমান্ত থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি ক্যাম্পের স্থানীয় হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান মদ উদ্ধার করলেও মাতক কারবারিকে ধরতে পারেননি। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, উদ্ধার কৃত মাদকের মূল্য প্রায় ৬৯ হাজার টাকা। ২৮ বিজিবির অধিনায়ক এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net