জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার ভোররাতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কলকলিয়া ইউনিয়ন বড় মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের এতিম উল্লার ছেলে আদালত কর্তৃক একটি চুরির মামলার ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলকাছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার রাতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌরএলাকার হবিবপুর গ্রামের দেলোয়ার হোসেন ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারকৃত তিনজনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net