স্টাফ রিপোর্টার::
ধর্মপাশায় জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের জালাল মিয়ার দোকান ঘরের পেছনে তাস দিয়ে জুয়া সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লংকাপাথারিয়া গ্রামের বাসিন্দা আক্কেল আলী, শামীম মিয়া, শাহজাহান, উকিলপাড়ার বাসিন্দা গোলাম হোসেন ও পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা আ. হালিম।
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার জানান, মঙ্গলবার রাতেই জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net