স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আ.লীগের কর্মীসভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের আয়োজনে বুধবার দুপুরে ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন খাঁ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, হাজী আলকাছ উদ্দিন খন্দকার, যুগ্মসাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলার আ,লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনুছ আলী, আ,লীগে নেতা আলী নুর, তোফাজ্জল আব্দুল কাদির, শাখাওয়াত হোসেন, লুৎফুর রহমান লিটন, বিসলেন্দু তাং বিপুল, মহিবুর রহমান রুবেল, মোঃ হাবুল মেম্বার, মিয়া হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বাংলাদেশ আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে তার প্রমাণ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের মাধ্যমে এই উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্টান, বিদ্যুৎসহ সর্বক্ষেতেই তার প্রমান পাওয়া যায়। যে উন্নয়ন হয়েছে তা বিএনপির সময় হয় নি। আর কিছু লোক আছে যাদের চোখে দেখতে পায় না। তারা পাগলের মত বলে কোন উন্নয়ন হয় নি। পরিবর্তন চায় পরির্বতন হলে উন্নয়ন হবে না। তাই আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিকল্প নাই। তাই আমরা তৃনমূল নেতৃবৃন্ধসহ সবাই রতন সাহেব কেই আগামী নির্বাচনে আবার নৌকার একক প্রার্থী হিসাবে মনোনয়ন দেবার দাবী জানাই।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net