স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে গণসংযোগ করেছেন জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডঃ আখতরুজ্জামান আহমদ সেলিম। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিন্নাকুলি, লাউরেরগড়, চাঁনপুর, চারাগাঁও, বড়ছড়া, বাগলী, লামাগাঁও বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি শেখ হাসিনার সরকারের নানান উন্নয়ন ও দেশের পরিবর্তন তুলে ধরে নৌকায় আবারও ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে বাংলাদেশ আ.লীগের সুনামগঞ্জ ১আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রমের লিফলেট বিতরণ করেন। তিনি আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। আ,লীগকে নির্বাচিত করে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করার আহবান জানান।
আখতারুজ্জামান আহমদ সেলিমের সঙ্গে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এহসান আহমদ, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা বুরহান উদ্দিন, বিল্লাল আহমদ, বড়দল ইউনিয়নের ৬নং ওর্য়াড র্কৃষক লীগের সভাপতি কামাল মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আ. লীগের সদস্য মাসুম মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net